কুষ্টিয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ ১ সন্ত্রাসী আটক

0
1
কুষ্টিয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ ১ সন্ত্রাসী আটক

কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের অভিযানে একটি বিদেশি রিভলবার ও ১২ রাউন্ড গুলিসহ মমিনুল হক ওরফে সওদাগর (৩৫) নামের একজন সন্ত্রাসী আটক হয়েছে।

রবিবার (১৪ জুন) রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাটা এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করেছে পুলিশ। আটককৃত সওদাগর তিনি ওই এলাকার ইনার মন্ডলের ছেলে।

জানা গেছে, অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী সওদাগর তার নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানা পুলিশ তার বাড়িতে অভিযান চালায়।

এ সময় একটি বিদেশি রিভলভার ও ১২ রাউন্ড গুলিসহ তাকে আটক করে পুলিশ। আটককৃত সওদাগর এলাকার চিহ্নিত সন্ত্রাসী। পদ্মা নদীতে একটি বাহিনীর হয়ে তিনি সশস্ত্র মহড়া ও নদী পথে একাধিক অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে বলে জানায় পুলিশ।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান জানান, পদ্মা নদীর চরে একাধিক সন্ত্রাসী বাহিনী সক্রিয় রয়েছে। আটককৃত সওদাগর একটি সন্ত্রাসী গ্রুপের হয়ে কাজ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here