ভোটের আগের কথা আর পরের কথার মিল পাচ্ছি না: এবি পার্টির চেয়ারম্যান

0
1
ভোটের আগের কথা আর পরের কথার মিল পাচ্ছি না: এবি পার্টির চেয়ারম্যান

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে মানুষ যে পরিবর্তন চেয়েছিল, তা এখনো বাস্তবায়িত হয়নি। সেই পরিবর্তন বাস্তবায়নের তেমন কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। ‘ভোটের আগের কথা আর পরের কথার মিল পাচ্ছি না।’

শনিবার (২০ জুন) বিকেলে ফেনী শহরে দলটির জেলা কার্যালয়ে আয়োজিত পৌর ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, জনগণ রাজনৈতিক দলগুলোর কাছে জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করে। সেই প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ফেনী পৌর শাখা এবি পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ সেলিমের সভাপতিত্বে এবং সদস্যসচিব রেজওয়ান খায়েরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকি, সদস্যসচিব ফজলুল হক এবং ওমানপ্রবাসী নেতা নুর নবী নয়ন।

এ সময় জেলা শাখার যুগ্ম সদস্যসচিব নজরুল ইসলাম কামরুল, অর্থ সম্পাদক শাহীন সুলতানী, সদস্য জাহানারা আক্তার মনি ও আহমেদ আলী নয়নসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এবি পার্টিতে যোগ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here