সৌদি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

0
1
সৌদি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪
সৌদি আরবের পূর্ব উপকূলে হরমুজ প্রণালির পশ্চিমে রাস তানুরায় দেশটির তেল জায়ান্ট আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন নাগরিক নিহত হয়েছেন।
রবিবার (২৮ জুন) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এই খবর জানিয়ে বলেছে, দুর্ঘটনার কারণ এখনো অজানা। তবে হেলিকপ্টারটি বিধ্বস্তের পেছনের কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অংশগ্রহণে বর্তমানে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এর আগে প্রায় চার মাস বন্ধ থাকার পর গত শুক্রবার উপসাগরীয় অঞ্চলের রাস তানুরা টার্মিনালে পুনরায় অপরিশোধিত তেল খালাসের কাজ শুরু করেছিল আরামকো। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ বন্ধে একটি অন্তর্বর্তীকালীন চুক্তির আগে মধ্যপ্রাচ্যের দেশগুলো তেল ও গ্যাসের উৎপাদন এবং রপ্তানি বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবও দ্রুত কার্গো স্থানান্তরের প্রতিযোগিতায় যোগ দিয়েছে।
সূত্র: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here