রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ১৯৭৩ মামলা

0
115
ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এক হাজার ৯৭৩টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

বুধবার বিকালে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার ডিএমপির আটটি ট্রাফিক বিভাগের অভিযানে এসব মামলা করা হয়। এছাড়াও অভিযানকালে ৪৪টি গাড়ি ডাম্পিং ও ৩৯টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here