নেত্রকোণায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত যুবক

নেত্রকোণার মোহনগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রাব্বি মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (২ মার্চ) রাত ৮টার দিকে মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকার রেলস্টেশন পুকুরপাড় এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আনা হলে রাত ১১টার দিকে মারা যান রাব্বি।

0
69

নিহত রাব্বি পৌর শহরের টেংগাপাড়া এলাকার আনিছ মিয়ার ছেলে। আনিছ মিয়া পেশায় একজন মাছ ব্যবসায়ী। রাব্বি তার বাবার সাথে মাছের ব্যবসা করতো।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় রাব্বি মৎস্য আড়তে মাছ বিক্রি করছিল। রাত ৮টার দিকে রেলস্টেশন পুকুরপাড়ে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এদিকে ছুরিকাঘাতের পর প্রাণ বাঁচাতে পুকুরে লাফিয়ে পড়ে রাব্বি। চিৎকার শুনে আশপাশের লোকজন রাব্বিকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত রাব্বিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। রাত ১১টার দিকে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে কিছু আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here