কমপ্রেশার বিস্ফোরণে শ্রমিক নিহত

কাজের একপর্যায়ে কমপ্রেশার মেশিন হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে।

0
305

ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় টায়ারের দোকানে কমপ্রেশার বিস্ফোরণে সাব্বির হোসেন (১৭) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

রবিবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির সদর উপজেলার মহিষাডাঙ্গা গ্রামের বাসিন্দা বিপ্লব বিশ্বাসের ছেলে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শহরের হামদহ এলাকার রিপনের টায়ারের দোকানে কাজ করছিলেন সাব্বির। কাজের একপর্যায়ে কমপ্রেশার মেশিন হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের তীব্র শব্দে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। স্থানীয়রা ছুটে এসে সাব্বিরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here