কুমিল্লায় ভুল ইনজেকশনে রোগী মৃত্যুর অভিযোগ, সাংবাদিকদের ওপর হামলা

কুমিল্লায় অন্য রোগীর ইনজেকশন দেয়ার ফলে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ মার্চ) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনা ঘটে বলে অভিযোগ রোগীর স্বজনদের।

0
82

কুমিল্লায় অন্য রোগীর ইনজেকশন দেয়ার ফলে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ মার্চ) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনা ঘটে বলে অভিযোগ রোগীর স্বজনদের।

প্রত্যক্ষদর্শীরা জানান, পারুল নামে এক নারীকে অন্য আরেকজন রোগীর ইনজেকশন পুশ করার অভিযোগ উঠে এক চিকিৎসকদের বিরুদ্ধে। এর কিছুক্ষণ পর পারুলের মৃত্যু হয়। এ নিয়ে রোগীর স্বজনরা প্রতিবাদ করলে ইন্টার্ন চিকিৎসকরা তাদের হাসপাতাল থেকে বের করে দেয়।

পরে খবর পেয়ে সেখানে সংবাদ সংগ্রহ করতে যায় সাংবাদিকরা। এ সময় যমুনা টেলিভিশের কুমিল্লা ব্যুরো প্রধান খোকন চৌধুরী, ভিডিও জার্নালিস্ট জিহাদুল ইসলাম সাকিব, চ্যানেল টুয়েন্টি ফোরের রিপোর্টার ও ভিডিও জার্নালিস্টের ওপর হামলা করে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেলের শিক্ষার্থীরা। এছাড়া, সাংবাদিকদের সাথে থাকা ক্যামেরা, মোবাইল, মাইক্রোফোন কেড়ে নেয় তারা।

এরপর ঘটনাস্থলে গিয়ে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। পরে আহত সাংবাদিকদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, এই ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here