রাজধানীর তিন থানায় বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩৩

0
3
রাজধানীর তিন থানায় বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩৩

রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রবিবার (১৯ জুলাই) ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

নিয়াজ মেহেদী জানান, গত শনিবার (১৮ জুলাই) রাজধানীর বংশাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. শামসু, মো. আবুল হোসেন, সাদেকুর রহমান, মো. রায়হান ইসলাম সেজান, মো. সুমন, মো. রুবেল ও মাহাবুব হাসান সুজাল।

এ ছাড়া উত্তরা পশ্চিম থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. তাহিন, মো. শাজাহান আকন্দ, মো. তুহিন হোসেন, মো. সায়িম হোসেন, ইমন, রকিবুল ইসলাম পবন, মো. হৃদয় মিয়া, রহমত উল্লাহ, মো. জয়, মো. ফরহাদ হোসেন, মো. টিটু মিয়া, মো. মামুন, মো. হাসান, মো. বিপ্লব ও মো. বাহার উদ্দিন।

পাশাপাশি তুরাগ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. বকুল মিয়া, মো. নুরুজ্জামান, মো. আনিছুর রহমান, মামুনুর রশিদ, মো. হোসেন, সোহরাব, মো. হৃদয়, মো. আল-আমিন, সোহেল আহম্মেদ, নিজাম উদ্দিন খোকন ও আব্দুল ওয়াহাব।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here