মেসি-এমবাপেকে পেছনে ফেলে বিশ্বকাপের সেরা রদ্রি, জিতলেন গোল্ডেন বল

0
3
মেসি-এমবাপেকে পেছনে ফেলে বিশ্বকাপের সেরা রদ্রি, জিতলেন গোল্ডেন বল

লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপেকে পেছনে ফেলে ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতলেন চ্যাম্পিয়ন স্পেনের রদ্রি।

পুরো টুর্নামেন্টজুড়ে স্পেনের মাঝমাঠকে অসাধারণ দক্ষতায় নিয়ন্ত্রণ করেন তিনি। আর আজ দলকে শিরোপা জয়ে নেতৃত্ব দেন। ফাইনালেও ছিলেন ছন্দে।

২০১৪, ২০২২ বিশ্বকাপের পর ২০২৬ সালেও মেসির সামনে সুযোগ ছিল এই পুরস্কার জেতার। তবে স্পেনের কাছে গোলশূন্য থাকায় শেষ পর্যন্ত প্রথম ফুটবলার হিসেবে তৃতীয়বার এই পুরস্কার জেতা হলো না ফুটবলের বরপুত্রের।

গোল্ডেন বল পুরস্কার প্রদানের ক্ষেত্রে পুরো টুর্নামেন্টজুড়ে একজন খেলোয়াড়ের সামগ্রিক প্রভাব, নেতৃত্ব, ধারাবাহিকতা এবং ম্যাচে অবদান বিবেচনা করে দেওয়া হয়। ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপের (সংক্ষিপ্ত তালিকা থেকে আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিকদের ভোটে বিজয়ী নির্ধারিত হয়।

বিশ্বকাপের ইতিহাসে গোল্ডেন বলকে সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত সম্মানগুলোর একটি ধরা হয়। এই স্বীকৃতি পাওয়া মানে শুধু একটি আসরের সেরা খেলোয়াড় হওয়া নয়, বরং বিশ্ব ফুটবলের ইতিহাসে নিজের নাম স্থায়ীভাবে লিখে ফেলা।

গোল্ডেন বলের ইতিহাস

বিশ্বকাপের গোল্ডেন বল পুরস্কারটি বর্তমান রূপে প্রথম চালু হয় ১৯৮২ সালের স্পেন বিশ্বকাপে। অ্যাডিডাস ও ফ্রান্স ফুটবলের যৌথ উদ্যোগে প্রবর্তিত এই পুরস্কারটি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে দেওয়া হয়। এর আগে ১৯৭৮ বিশ্বকাপে অনানুষ্ঠানিকভাবে সেরা খেলোয়াড় নির্বাচন করা হলেও সেটি বর্তমান গোল্ডেন বলের অংশ নয়।

ফুটবলে গোল্ডেন বল পুরস্কার চালু হওয়ার পর আক্রমণ ভাগে নেতৃত্ব দেওয়া খেলোয়াড়রাই লাভ করেন এই পুরস্কার। তবে এখানে ব্যতিক্রম জার্মানির অলিভার কান। ২০০২ বিশ্বকাপে গোল্ডেন বল জিতেছিলেন তিনি। এখন পর্যন্ত একমাত্র গোলরক্ষক, যিনি গোল্ডেন বল জিতেছেন।

বিশ্বকাপ গোল্ডেন বল বিজয়ীর তালিকা

বিশ্বকাপ গোল্ডেন বল বিজয়ী

১৯৮২ (স্পেন) পাওলো রোসি (ইতালি)

১৯৮৬ (মেক্সিকো) দিয়েগো ম্যারাডোনা (আর্জেন্টিনা)

১৯৯০ (ইতালি) সালভাতোরে স্কিলাচি (ইতালি)

১৯৯৪ (যুক্তরাষ্ট্র) রোমারিও (ব্রাজিল)

১৯৯৮ (ফ্রান্স) রোনালদো (ব্রাজিল)

২০০২ (দক্ষিণ কোরিয়া/জাপান) অলিভার কান (জার্মানি)

২০০৬ (জার্মানি) জিনেদিন জিদান (ফ্রান্স)

২০১০ (দক্ষিণ আফ্রিকা) দিয়েগো ফরলান (উরুগুয়ে)

২০১৪ (ব্রাজিল) লিওনেল মেসি (আর্জেন্টিনা)

২০১৮ (রাশিয়া) লুকা মদরিচ (ক্রোয়েশিয়া)

২০২২ (কাতার) লিওনেল মেসি (আর্জেন্টিনা)

২০২৬ রদ্রি (স্পেন)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here