শিশু ধর্ষণের অভিযোগে একজনের যাবজ্জীবন

0
247

নাটোরে ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মো. হযরত আলী (৪৮) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত হযরত আলী নাটোর সদর উপজেলার বাগরুম গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৮ জুলাই বিকেলে ওই শিশু শিক্ষার্থী ব্র্যাক পরিচালিত বাগরুম শিশু নিকেতনে হযরত আলীর কাছে প্রাইভেট পড়তে যায়। পড়া শেষে অন্যান্য শিক্ষার্থীদের ছুটি দিলেও ওই শিক্ষার্থীকে স্কুলের পরীক্ষার প্রশ্নপত্র দেখানোর প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে সেখানে তার কক্ষে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে।

এ ঘটনার চার দিনের মাথায় ১২ জুলাই দুপুরের দিকে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এরপর তার বাবা-মা জিজ্ঞাসা করলে ঘটনাটি খুলে বলে শিশু শিক্ষার্থী। পরে এ ঘটনায় ১৩ই জুলাই শিশুটির বাবা আব্দুল আওয়াল বাদী হয়ে হযরত আলীকে অভিযুক্ত করে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ আসামি হযরত আলীকে গ্রেফতার করেন। পরে আদালতের মাধ্যমে জেলা জেলহাজতে প্রেরণ করে। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহ আল মামুন তদন্ত শেষে একই বছরের ১৯ আগস্ট আদালতে চার্জশিট দেন। এবং দীর্ঘদিন শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here