ধামরাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে আফিকুল ইসলাম সাদ হত্যার অভিযোগে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
রোবাবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- আমতা ইউনিয়নের ২নং ওয়ার্ল্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদীন ও গাংগুটিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ রমজান আলী।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট পৌরশহরের হার্ডিঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ চত্বরে (বর্তমানে সাদ চত্বর) পুলিশের গুলিতে শহিদ হন সাদ। ওই ঘটনায় ধামরাই থানায় হত্যা মামলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম থাকলেও পুলিশের কোনো সদস্যকে আসামি করা হয়নি।


