গুলি করে প্রেমিকাকে হত্যা, পুলিশ দিল চাঞ্চল্যকর তথ্য

হত্যাকাণ্ডের ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি গত ৫ আগস্ট ঢাকার ওয়ারি থানা থেকে লুণ্ঠিত হওয়া অস্ত্র

0
150

আড়াই মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় বিয়ের জন্য চাপ দিলে প্রেমিকা শাহিদা ইসলামকে মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে গত শনিবার সকালে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করে কথিত প্রেমিক তৌহিদ শেখ তন্ময়। ওই হত্যাকাণ্ডের ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি গত ৫ আগস্ট ঢাকার ওয়ারি থানা থেকে লুণ্ঠিত হওয়া অস্ত্র বলে জানিয়েছেন পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

পুলিশ সুপার জানান, প্রেমিকা শাহিদা ইসলাম রাফাকে হত্যার পর ভোলার মনপুরা দ্বীপে পালাতে গেলে ভোলার ইলিশায় একটি যাত্রীবাহী লঞ্চ থেকে অভিযুক্ত প্রেমিক তৌহিদ শেখ তন্ময়কে সোমবার ভোরে গ্রেপ্তার করে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে আসামির অবস্থান শনাক্ত করা হয় হলে জানান তিনি।

এদিকে আসামির দেওয়া তথ্য অনুযায়ী সোমবার ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের বটতলী বেইলি ব্রিজের নিচে পানি থেকে হত্যকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here