সুপার শপ মীনা বাজার ‘সেলসম্যান/ক্যাশিয়ার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: সেলসম্যান/ক্যাশিয়ার
বিভাগ: আউটলেট
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোন স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা এইচএসসি পাস হতে হবে। আউটলেট পরিচালনায় দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতার প্রইয়োজন নেই। তবে ক্যাশিয়ার পদের প্রার্থীদের ক্যাশ কাউন্টার পরিচালনায় জ্ঞান থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: ১৮-২৮ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
চাকরির ধরন: ফুলটাইম
চাকরির স্থান: ঢাকা
বেতন: ৮,০০০-৯,০০০ টাকা
অন্যান্য সুবিধা: উপস্থিতি ও খাবারের ভাতা সর্বোচ্চ ১,০০০ টাকা, লক্ষ্যভিত্তিক সেলস ইনসেনটিভ, ঈদ বোনাস ২টি (বার্ষিক), প্রতি বছর বেতন পর্যালোচনা, সপ্তাহে ১দিন ছুটি।
যেভাবে আবেদন করবেন: আগ্রহী প্রার্থীদের বিডিজবসের ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর, ২০২৪।


