ফায়ারফাইটার নয়নের পরিবারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা সহায়তা

0
101

সচিবালয়ের অগ্নিদুর্ঘটনায় দায়িত্ব পালনরত অবস্থায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুবরণকারী ফায়ারফাইটার মো. সোয়ানুর জামান নয়ন (২৪)-এর পরিবারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার নগদ সহায়তা প্রদাণ করা হয়েছে।

রাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) সোমবার (৬জানুয়ারি) দুপুরে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে তাঁর দপ্তরে নয়নের পিতা মো. আক্তারুজ্জামান এর হাতে নগদ ৫  লক্ষ টাকার অনুদান তুলে দেন।

অনুদান প্রদানকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল, নয়নের একমাত্র বোন সীমা আক্তার ও তাঁর পরিবারের সদস্যবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে নিহত নয়নের পরিবারকে (২৬ ডিসেম্বর ২০২৪ তারিখে) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পক্ষ থেকে নগদ ১ লক্ষ টাকা এবং দাফন-কাফনের খরচ বাবদ আরো ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।

উল্লেখ্য, ফায়ারফাইটার মো. সোয়ানুর জামান নয়নের গ্রামের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ১১ নং বড়বালা ইউনিয়নের আটপুনিয়া গ্রামে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here