মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সঙ্কট কবলিত দক্ষিণ কোরীয় নেতাদের সঙ্গে সে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার বিষয় নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন, এমনকি মার্কিন মিত্র জাপানের সঙ্গে সিউলের সম্পর্কের টানাপোড়েন সত্ত্বেও জাপানকে সিউলে স্থিতিশীলতায় উৎসাহিত করার পরামর্শ দেওয়ারও আহ্বান জানিয়েছেন।ব্লিঙ্কেন অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলের গ্রেপ্তারি পরোয়ানার মেয়াদের শেষ দিন তার প্রতিপক্ষের সাথে বৈঠক করবেন। যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক হিসেবে সম্ভবত এটাই তার শেষ সরকারি সফর।

