প্লট দুর্নীতি: শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে পৃথক ২ মামলা

0
114

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে রাজউক থেকে প্লট নেওয়ার অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেছে। মামলাগুলো মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে দায়ের করা হয়। দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন এই মামলাগুলোর বিষয়টি নিশ্চিত করেছেন।

পৃথক দুটি মামলায় সজীব ওয়াজেদ জয় এবং শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। সজীব ওয়াজেদ জয়ের মামলায় সহায়তার জন্য শেখ হাসিনাকে আসামি করা হয়েছে। এসব মামলায় তাদের বিরুদ্ধে রাজউক থেকে প্লট নেওয়ার অভিযোগ আনা হয়েছে।

এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলায় গৃহায়ন ও রাজউকের কর্মকর্তাসহ মোট ৮ জনকে আসামি করা হয়েছে।

অন্যদিকে জয়ের বিরুদ্ধে দায়ের করা মামলায় শেখ হাসিনা এবং গৃহায়ন ও রাজউকের কর্মকর্তাসহ মোট ১৫ জনকে আসামি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here