পটুয়াখালীর কলাপাড়ায় ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে।
শনিবার (১৮ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে প্রথম ইউনিটের (৬৬০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ।
তিনি বলেন, পর্যায়ক্রমে প্রথম ইউনিটের পুরো ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। আগামী মার্চে দ্বিতীয় ইউনিট (৬৬০ মেগাওয়াট) থেকে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরুর লক্ষ্যে দ্রুতগতিতে কাজ চলছে।
২০১৯ সালের ৩১ আগস্ট চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নোরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের (আরএনপিএল) যৌথ বিনিয়োগে বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়। পটুয়াখালীর ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে ৯১৫ একর জমির ওপর ২৭ হাজার কোটি টাকা নির্মাণ ব্যয় ধরা হয় কেন্দ্রটি।

