প্রধান উপদেষ্টার সঙ্গে ফিনল্যান্ডের প্রেসিডেন্টের বৈঠক

0
94
ছবি: সংগৃহিত

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে তারা ডোনাল্ড ট্রাম্পের নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অভিষেক, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ভূরাজনীতিতে গ্লোবাল সাউথের ক্রমবর্ধমান ভূমিকা এবং রোহিঙ্গা সংকটসহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করেন।

“আমাদের একটি নিয়মভিত্তিক বিশ্ব প্রয়োজন,” ফিনল্যান্ডের প্রেসিডেন্ট বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ সম্পর্কে অধ্যাপক ইউনুস ফিনিশ প্রেসিডেন্টকে অবহিত করেন।

“আমি আপনাকে শুভকামনা জানাই,” প্রেসিডেন্ট স্টাব বলেন।

প্রেসিডেন্ট স্টাব গ্লোবাল সাউথের দেশগুলোকে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা শেখ হাসিনার শাসনামলে ব্যাংকিং খাতে ব্যাপক লুটপাটের কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, প্রায় ১৭ বিলিয়ন ডলার ব্যাংক থেকে লুট করা হয়েছে।

অধ্যাপক ইউনুস জানান, তার সরকার রোহিঙ্গা সংকট নিয়ে একটি বড় আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে, যাতে শরণার্থীদের দুর্দশা আবারও বৈশ্বিক আলোচনার কেন্দ্রে আনা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here