যুদ্ধবিরতির পর গাজায় ইসরায়েলি হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহত

0
110
ছবি: সংগৃহীত

গাজায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ভূখণ্ডটিতে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন শতাধিক ফিলিস্তিনি। আবারও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন আরও চারজন গাজাবাসি। আহত হয়েছেন আরও কয়েকজন।

রোববার (২ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, রোববার গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে কমপক্ষে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত জানুয়ারিতে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় ১১৬ জন নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ভূখণ্ডজুড়ে একাধিক এলাকায় ইসরায়েলি হামলায় আরও ছয় ফিলিস্তিনি আহত হয়েছেন। ফলে গত ১৯ জানুয়ারি থেকে বিভিন্ন ইসরায়েলি হামলায় আহত হয়েছেন ৪৯০ জনেরও বেশি মানুষ।

আনাদোলু বলছে, দক্ষিণ গাজা উপত্যকার পূর্ব খান ইউনিসের আল-ফারহিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় একজন নারী নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন বলে একটি চিকিৎসা সূত্র জানিয়েছে। দক্ষিণ গাজার রাফাহতেও ইসরায়েলি স্নাইপারের গুলিতে আরেক ফিলিস্তিনি নিহত এবং দুজন আহত হয়েছেন এবং উত্তরের শহর বেইত হানুনে ড্রোন হামলায় আরও দুইজন প্রাণ হারিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here