ভূরুঙ্গামারী সীমান্তে ইয়াবা-টাকাসহ আটক ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রায় দুই হাজার ইয়াবা ও নগদ তিন লাখ টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

0
79
ছবি: সংগৃহীত

অভিযুক্ত সামিউল ইসলাম উপজেলার পাথরডুবী ইউনিয়নের বাঁশজানি গ্রামের বাসিন্দা। কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির দিয়াডাংগা ক্যাম্পের টহল দল গতকাল রোববার রাতে তাঁকে আটক করে।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে মাদকদ্রব্য পাচার হবে—এমন তথ্য পেয়ে বাহিনীর একটি টহল দল রাত ৮টার দিকে মইদাম (ময়দান) এলাকায় অবস্থান নেয়। এ সময় এক ব্যক্তিকে মোটরসাইকেলে করে সীমান্তবর্তী বাঁশজানি থেকে মইদাম কলেজের দিকে আসতে দেখা যায়। টহল দল তাঁকে থামতে বললে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তাঁকে আটক করে তল্লাশি চালিয়ে ১ হাজার ৯২৫টি ভারতীয় ইয়াবা, ৩ লাখ টাকা, মাদক চোরাচালানে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। মামলা দিয়ে তাঁকে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান।

বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, মাদক পাচার বন্ধে সীমান্তে বিজিবির অভিযান চলমান রয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here