টঙ্গিবাড়ী আব্দুল্লাপুরে ইছামতি নদীর ভাঙন কবিলত গ্রাম পরিদর্শন

মঙ্গলবার দুপুরে স্থানীয়রা বিষয়টি অবগত করে লিখিত আবেদন করলে বিকালেই ভাঙন কবিলত সলিমাবাদ ও আশেপাশের এলাকা পরিদর্শন করেন ।

0
81
ফাইল ছবি

মুন্সীগঞ্জ জেলাধীন টঙ্গিবাড়ী উপজেলার আব্দুল্লাপুরে ইছামতি নদীর ভাঙন কবলিত গ্রাম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।  এসময় দ্রুত ভাঙন প্রতিরক্ষায় যথাযথ ব্যবস্থা আশ্বাস দেন স্থানীয়দের।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম হোসেন, যমুনা টিভির সাংবাদিক আরাফাত রায়হান সাকিব, আব্দুল্লাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা. আব্দুল আলিম, সংগঠক এম জামাল হোসেন মন্ডল, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো: আকরাম মন্ডল, মহিলা মেম্বার মাহমুদা আক্তার প্রমুখ।

স্থানীয়রা জানান, বহুদিন ধরেই নদীর তীর ভেঙে চলছে। এতে হেটে চলার একটি বহু পুরাতন পথ বিলীন হয়েছে। স্থানীদের ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনাও হুমকিতে। দ্রুত এবিষয় কর্তৃপক্ষ থেকে ব্যবস্থা গ্রহণের দাবি তাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here