পটুয়াখালীতে তাপ বিদ্যুৎকেন্দ্রের আগুনের ঘটনায় তদন্ত কমিটি

0
94
ছবি: সংগৃহীত

পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের (আরএনপিএল) পরিত্যক্ত মালামালের স্তূপে (স্ক্র্যাপইয়ার্ডে) অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা পৌনে সাতটার দিকে রহস্যজনক-ভাবে আগুনের সূত্রপাত ঘটে।

কলাপাড়া ফায়ার সার্ভিসের দুটি বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট এবং নৌ বাহিনীর একটি সহ মোট চারটি ইউনিট চার ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনার মুল রহস্য উদঘটনে আরএনপিএলের তত্ববধায়ক প্রকৌশলী আব্দুল হালিম, নির্বাহী প্রকৌশলী শওকত ওসমান এবং ডেপুটি ম্যানেজার আমিনুল ইসলামে সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি দুই কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন।

রোববার সন্ধ্যায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্ক্র্যাপইয়ার্ডটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে প্রায় ৫শ মিটার দুরে ২০ একর জমির ওপর অবস্থিত। পরিত্যক্ত মালামালে আগুন লাগায় বড় ধরনের কোন ক্ষতি হয়নি। কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহ অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here