আর বাকি ২১ কর্মদিবস: হাসনাত

আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

0
84
ছবি: সংগৃহীত

জুলাই ঘোষণাপত্র দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া ৩০ কর্মদিবসের মধ্যে আর ২১ কর্মদিবস বাকি রয়েছে বলে স্মরণ করিয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

পোস্টে হাসনাত লেখেন, ‌‌‘জুলাই ঘোষণাপত্র দেওয়ার আর বাকি ২১ কর্মদিবস।’

এর আগে চলতি মাসের ১০ তারিখে এনসিপির আহ্বানে আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে তীব্র আন্দোলন শুরু হয়। আন্দোলনের এক পর্যায়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকার।পাশাপাশি ৩০ কর্মদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের কাছে ‘জুলাই ঘোষণাপত্র’ ছিল তরুণ প্রজন্মের অন্যতম প্রধান দাবি। যদিও ৯ মাস পার হয়ে গেছে, এখনো সেই ঘোষণাপত্র প্রকাশ করা হয়নি।

গত ১০ মে সরকার জানিয়েছিল, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাপত্রটি প্রকাশ করা হবে। সেই সময়সীমা অনুযায়ী এখন বাকি আছে মাত্র ২১ কর্মদিবস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here