‘তাণ্ডব’ সিনেমায় পাইরেসির অপরাধে ৩ আসামি রিমান্ডে

0
81

‘তাণ্ডব’ সিনেমা পাইরেসির মামলায় গ্রেপ্তার তিন আসামির প্রত্যেকের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন শুনানি শেষে এই আদেশ দেন।

রিমান্ডে যাওয়া তিন আসামি হলেন—ইউটিউবার টিপু সুলতান, একটি অনলাইন পোর্টালের মালিক সাদি সাদ ওরফে সাগর এবং হল অপারেটর সাজেদুল ইসলাম।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম তাদের ৭ দিনের রিমান্ডে নিতে আদালতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গোয়েন্দা পুলিশের সাইবার বিভাগ টিপু সুলতানকে নোয়াখালী, সাদি সাদকে ময়মনসিংহ এবং সাজেদুল ইসলামকে সাভার থেকে গ্রেপ্তার করে। সিনেমা পাইরেসির অভিযোগে ‘তাণ্ডব’ সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল বাদী হয়ে বনানী থানায় মামলা দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়, গত ৪ জুন ‘তাণ্ডব’ সিনেমাটি ইউটিউব, টেলিগ্রাম, ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে পাইরেসি করে প্রচার করে একাধিক ব্যক্তি। এতে প্রযোজকের আর্থিক ও সৃজনশীল ক্ষতি হয়। এই মামলাটি তদন্ত করছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here