বিয়ের প্রলোভনে ধর্ষণে অন্তঃসত্ত্বা ছাত্রী,শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

0
300

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে।ধর্ষণের ফলে ওই কলেজছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন।

শনিবার (২১জুন)দুপুরে এ ঘটনায় সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা।

অভিযুক্তের নাম শিশির হালদার।তার বাবার নাম কমল হালদার।বাড়ি কাচঁপুর সোনাপুর এলাকায়।শিশির ওই কলেজছাত্রীকে বাসায় গিয়ে প্রাইভেট পড়াতেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, শিশির প্রাইভেট পড়ানোর নামে ওই কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।পরে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করেন। ধর্ষণের ফলে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে শিশির তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান।

কলেজছাত্রীর বাবা বলেন, ‘‘বিষয়টি শিশিরের পরিবারকে জানালে তার বাবা কমল হালদার ও ছোট ভাই পিয়াস হালদার আমাদের মারধর করে প্রাণনাশের হুমকি দেয়।’’

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান জানান,‘‘এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here