শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজে দ্বিতীয় ও শেষটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তবে দলীয় পঞ্চাশ রানের আগেই দুই উইকেট হারিয়ে টাইগাররা। সবশেষ মুমিনুল হক ধনাঞ্জয়া ডি সিলভার বলে আউট হয়েছে। সেট হওয়া এই ব্যাটার৩৯ বলে ৩টি চারে ২১ রান করেন
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৫৫ রান করেছে বাংলাদেশ।
আজ বুধবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) গ্রাউন্ডে খেলছে দুদল। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় ম্যাচ শুরু হয়। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এর আগে গল টেস্টের মতো কলম্বোতেও প্রথম ইনিংস হতাশ করলেন এনামুল হক বিজয়। এবার ফিরলেন শূন্য রানে। দলীয় পঞ্চম ওভারে আসিতা ফার্নান্দোর বলে বোল্ড হন বিজয়।
সিরিজের প্রথম টেস্টে ড্র করেছিল দুদল।
দ্বিতীয় টেস্ট দলে ফিরেছেন স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও পেসার ইবাদত হোসেন। জাকের আলী অনিকের জায়াগায় ফিরেছেন চোটের কারণে প্রথম টেস্টে না খেলতে পারা মিরাজ। আর চোট পাওয়া পেসার হাসান মাহমুদের জায়গায় টেস্ট দলে ফিরলেন ইবাদত। বাংলাদেশের হয়ে তিনি সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২৩ সালের জুনে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে। মাঝে চোটে পড়েছিলেন।
এই টেস্ট দিয়ে অভিষেক হচ্ছে শ্রীলংকান অলরাউন্ডার সোনাল দিনুশার। কুশল মেন্ডিসের কাছ থেকে টেস্ট ক্যাপ নিয়েছেন তিনি। দুজন স্পিনার ও দুজন পেসার নিয়ে নামছে শ্রীলংকা।
বাংলাদেশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, নাহিদ রানা।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্ডিমাল, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সোনাল দিনুশা, থারিন্দু রত্নায়েকে, প্রবাত জয়াসুরিয়া, বিশ্ব ফার্নান্ডো ও আসিতা ফার্নান্ডো

