২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা: তারেক-বাবরসহ সব আসামি খালাসের আপিল শুনানি কাল

0
54

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলে শুনানি আগামীকাল অনুষ্ঠিত হবে। আসামিপক্ষের আইনজীবীরা এ শুনানি করবেন।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ বেঞ্চে এই শুনানি শুরু হয়। এর আগে দুই দফায় শুনানি করেন রাষ্ট্রপক্ষ।

এর আগে, সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চে তৃতীয় দিনের শুনানি শুরু হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ। আসামি পক্ষে রয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

গত ১ ডিসেম্বর এই মামলায় দণ্ডপ্রাপ্ত সব আসামিকে খালাস দিয়ে রায় ঘোষণা করে হাইকোর্ট। সে রায়ের বিরুদ্ধে ‘লিভ টু আপিল’ করে রাষ্ট্রপক্ষ। পরবর্তীতে আপিল শুনানি শুরু হয়। এর আগে ২০১৮ সালের বিচারিক আদালত এ মামলার রায় দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here