দ্রুত বাবা হতে চান সালমান খান

0
56

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান খুব দ্রুত বাবা হতে চান বলে জানিয়েছেন। সম্প্রতি অভিনেত্রী কাজল মুখার্জি ও টুইঙ্কেল খান্নার একটি চ্যাট শোতে অতিথি হয়ে এসে তিনি এই ইচ্ছার কথা প্রকাশ করেন। শোতে সালমানের সঙ্গে ছিলেন আরেক তারকা আমির খান।

শো-তে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে সালমান খান বলেন, “আমি এখন বাবা হতে চাই এবং দ্রুতই হব।” সম্পর্কের বিষয়ে তিনি বলেন, যখন কোনো সম্পর্কে একজন সঙ্গী অন্যজনের চেয়ে বেশি সফলতা পায়, তখন তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। তাই তিনি মনে করেন, দুজনের একসঙ্গে বড় হওয়া উচিত এবং একে অপরের ওপর চাপ সৃষ্টি করা উচিত নয়।

একই অনুষ্ঠানে আমির খান সালমানের সঙ্গে তার বন্ধুত্বের শুরুর গল্প বলেন। আমির জানান, তার প্রথম স্ত্রী রিনার সঙ্গে বিচ্ছেদের পর সালমান তার বাড়িতে গিয়েছিলেন এবং তখন থেকেই তাদের বন্ধুত্ব গভীর হয়। এর আগে, ‘আন্দাজ আপনা আপনা’ সিনেমার শুটিংয়ের সময় তাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল।