ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তৃতীয় ধাপের খসড়া ভোটার তালিকা প্রকাশ

0
34

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃতীয় ধাপের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন হিসাব অনুযায়ী, দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।

রবিবার (২ নভেম্বর) বিকেলে নির্বাচনী ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।

তিনি বলেন, “বর্তমানে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩ জন।”

এই তালিকায় ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নতুনভাবে যুক্ত হয়েছেন ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন ভোটার। দাবি-আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে, যা আসন্ন নির্বাচনে ব্যবহার করা হবে। তবে দাবি-আপত্তি শুধুমাত্র নতুন ভোটারদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, আগের ভোটারদের তালিকা অপরিবর্তিত থাকবে।