বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন ২৭৩ জন কর্মকর্তা।
সোমবার (৩ নভেম্বর) পৃথক তিন প্রজ্ঞাপনে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের স্বাক্ষরে এ পদোন্নতির আদেশ জারি করা হয়।
পদোন্নতির বিবরণ অনুযায়ী, ১৪৮ জন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর (নিরস্ত্র), ৯৭ জন সাব-ইন্সপেক্টর (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর (সশস্ত্র), এবং ২৮ জন পুলিশ সার্জেন্ট থেকে ইন্সপেক্টর (শহর ও যানবাহন) পদে উন্নীত হয়েছেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে।