যুক্তরাষ্ট্রের ভিসা অনুমোদনের ক্ষেত্রে আবেদনকারীর স্বাস্থ্য পরীক্ষাকে আরও কঠোরভাবে বিবেচনা করা হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জারি করা এক নতুন নির্দেশনায় কিছু নির্দিষ্ট রোগকে ভিসা প্রদানের ক্ষেত্রে গুরুত্বের সঙ্গে যাচাই করার কথা বলা হয়েছে। এই নির্দেশনার মূল লক্ষ্য হলো, ভিসাধারীর দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল চিকিৎসার ভার যেন মার্কিন সরকারকে বহন করতে না হয়।
২০২০ সালে ট্রাম্প প্রশাসনের সময় জারি করা এই নতুন গাইডলাইন অনুযায়ী, ভিসা যাচাই প্রক্রিয়ায় নিম্নলিখিত গুরুতর স্বাস্থ্য সমস্যাগুলো বিবেচনায় আনতে হবে:
হৃদরোগ (Cardiac Diseases)
শ্বাসতন্ত্রের সমস্যা (Respiratory Problems)
ক্যান্সার (Cancer)
ডায়বেটিস (Diabetes)
মেটাবলিক রোগ (Metabolic Diseases)
স্নায়ুবিক রোগ (Neurological Diseases)
মানসিক স্বাস্থ্য সম্পর্কিত রোগ (Mental Health Issues)

