মেট্রোরেল ট্র্যাক থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

0
74

রাজধানীর কাজীপাড়া থেকে শেওড়াপাড়া যাওয়ার মাঝামাঝি মেট্রোরেল ট্র্যাক থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিট। শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কাফরুল থানা এলাকায় এ ঘটনা ঘটে।

বোম্ব ডিসপোজাল ইউনিটের প্রাথমিক প্রতিবেদনে জানা যায়, মেট্রোরেল ট্র্যাকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছিল, তবে সেগুলো বিস্ফোরিত হয়নি। খবর পেয়ে বোম্ব ডিসপোজাল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঝুঁকি মূল্যায়নের পর নিরাপদে ককটেল দুটি সরিয়ে ফেলে। পরবর্তীতে সেগুলো একটি নির্ধারিত স্থানে নিয়ে নিষ্ক্রিয় করা হয়।

ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামতগুলো পরবর্তী আইনি পদক্ষেপের জন্য কাফরুল থানা পুলিশকে হস্তান্তর করা হয়েছে।