ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাণিজ্য উপদেষ্টার সৌজন্য সাক্ষাত

0
44

ঢাকা সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ ‘চিফ অ্যাডভাইজার গভ’-এ নিশ্চিত করা হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী শেরিং তোবগে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন। সন্ধ্যায় তাঁর সম্মানে আয়োজিত আনুষ্ঠানিক নৈশভোজে তিনি অংশ নেবেন বলে জানা গেছে।

দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভুটানের প্রধানমন্ত্রী শনিবার সকালে ঢাকায় এসে পৌঁছান।