চবিতে ভর্তি পরীক্ষায় নকলের চেষ্টা, ২ পরীক্ষার্থী বহিষ্কার

0
34

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তরপত্র বদল করে লেখার সময় দুই পরীক্ষার্থীকে হাতেনাতে ধরেছে কর্তৃপক্ষ।

পরে তাদের বহিষ্কার করা হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা অনুষদ ভবনের তৃতীয় তলায় ‘বি–২’ উপ–ইউনিটের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।