আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর

0
33
আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন এই মূল্য আজ রোববার (১৯ এপ্রিল) থেকে সারা দেশে কার্যকর হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়। নতুন নির্ধারিত দামে প্রতি লিটার অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা এবং ডিজেল ১১৫ টাকায় বিক্রি হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, রোববার থেকে দেশের সব ফিলিং স্টেশন ও পরিবেশক পর্যায়ে এই দামে জ্বালানি তেল বিক্রি করতে হবে।

এর আগে গত ৩১ মার্চ জারি করা এক অফিস আদেশে এপ্রিল মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়েছিল। সে অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকায় বিক্রি হচ্ছিল। ফেব্রুয়ারি ও মার্চ মাসেও একই দামে জ্বালানি তেল বিক্রি হয়েছে।

উল্লেখ্য, এর আগে জানুয়ারি মাসে প্রতি লিটারে ২ টাকা এবং ফেব্রুয়ারিতে আরও ২ টাকা করে জ্বালানি তেলের দাম কমানো হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here