সচিব পদমর্যাদায় চুক্তিতে তিন নিয়োগ

0
12
সচিব পদমর্যাদায় চুক্তিতে তিন নিয়োগ

সচিব পদমর্যাদায় তিনজন সাবেক কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। এদের মধ্যে ড. মোহাম্মদ জকরিয়াকে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক করা হয়েছে।

এছাড়া মো. সাফিজ উদ্দিন আহমেদকে ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের ওয়াকফ প্রশাসক এবং মো. আব্দুল্লাহ আল বাকীকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারার বিধান অনুযায়ী তাদের নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম সম্পর্ক ত্যাগ করতে হবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য সচিব পদমর্যাদায় এ চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here