নবীনগরে মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতাসহ নিহত ২

0
25
নবীনগরে মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতাসহ নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্রদল সংশ্লিষ্ট এক নেতাসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর সড়কের নারুই এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোহাম্মদ রাব্বি (৩২) ও মাহিম খন্দকার (২৬)। রাব্বি নবীনগরের শ্যামগ্রাম ইউনিয়নের বাসিন্দা এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী ছিলেন। মাহিম খন্দকার একই উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা।

স্বজনদের বরাতে জানা যায়, সন্ধ্যার দিকে নারুই ব্রিজের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে উভয় মোটরসাইকেলে থাকা পাঁচ আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক রাব্বি ও মাহিমকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ইয়াছিন আরাফাত রিমনসহ আরও তিনজন আহত হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. সিফাত জানান, দুর্ঘটনায় নিহত দুজনকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছিল। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here