বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে গুরুত্বারোপ বাংলাদেশ-ফ্রান্সের

0
27
বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে গুরুত্বারোপ বাংলাদেশ-ফ্রান্সের

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের গুরুত্ব তুলে ধরে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে গুরুত্বারোপ করেছে বাংলাদেশ ও ফ্রান্স।

সোমবার (২৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন ফ্রান্সের ইউরোপ ও ওশেনিয়া বিষয়ক পরিচালক বেনোয়া গিদে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে উভয় দেশ পারস্পরিক লাভজনক অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। বাণিজ্য, বিনিয়োগ, সরবরাহ শৃঙ্খল, জ্বালানি, মহাকাশ, প্রতিরক্ষা, উন্নয়ন সহযোগিতা, সংস্কৃতি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও অভিবাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

দুই পক্ষ জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় পর্যায়ে রাজনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়েও মতবিনিময় করে।

এ ছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে শান্তি, স্থিতিশীলতা ও আন্তর্জাতিক সহযোগিতা শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here