ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫

0
2
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫

ফরিদপুরের নগরকান্দায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

রবিবার (২৪ মে) সকালে উপজেলার শংকরপাশা বাজারে দুর্ঘটনাটি ঘটে।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম আজাদ এ তথ্য জানান। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি।

আমিনুল ইসলাম আজাদ জানান, শংকরপাশা বাজারে বিআরটিসি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা চালকসহ পাঁচজন মারা যান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। শেষ খবর পাওয়া পর্যন্ত, দুমড়েমুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্সের ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বাকি দুজনের মরদেহ বের করার চেষ্টা চলছে।

পুলিশ জানায়, দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখাসহ এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here