উত্তর কোরিয়ায় সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

0
0
উত্তর কোরিয়ায় সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী সপ্তাহে তার এই বিরল সফরটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বেইজিংয়ে পরপর আতিথেয়তা দেওয়ার মাত্র কয়েক সপ্তাহের মাথায় আয়োজিত হচ্ছে এই সফর।

গত শুক্রবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া এক ঘোষণায় জানায়, আগামী সোমবার থেকে শুরু হতে যাওয়া দুই দিনের রাষ্ট্রীয় সফরে শি জিনপিং উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সাথে সাক্ষাৎ করবেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএও এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

২০১৯ সালের পর এটিই হবে উত্তর কোরিয়ায় শি জিনপিংয়ের প্রথম সফর। এ ছাড়া চলতি বছরে এটিই শি জিনপিংয়ের প্রথম কোনো বিদেশ সফর হতে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here