কন্যাসন্তানের মা হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। শবনম বুবলী নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে কন্যাসন্তানের মা হওয়ার খবর জানিয়েছেন। শুক্রবার (৫ জুন) বিকেলে দেওয়া ওই পোস্টে তিনি জানান, গত ১১ মে তার পরিবারে নতুন সদস্যের আগমন ঘটেছে।
বুবলীর শেয়ার করা তথ্য অনুযায়ী, নবজাতক কন্যার নাম রাখা হয়েছে শার্লিন খান। পোস্টে তিনি সন্তানের বাবার নাম হিসেবে ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা শাকিব খানের নাম উল্লেখ করেন।



