এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

0
2
এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

আগামী ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মলিন।

সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মসূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের কারিকুলাম পরিমার্জনের কাজ চলছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে কারিকুলামে ক্রীড়া, সংস্কৃতি, কারিগরি বৃত্তি এবং লার্নিং উইথ হ্যাপিনেস এই চারটি নতুন বিষয় অন্তর্ভুক্ত হচ্ছে।

তিনি বলেন, কারিকুলাম পরিবর্তন তিন মাসে সম্ভব নয়। কিছুটা পরিবর্তন করে ২০২৭ সালে পাঠ‍্যবই দেয়া হবে। আর সার্বিক পরিবর্তন করে ২০২৮ সালের পাঠ‍্যবই পাবে শিক্ষার্থীরা।

পরবর্তী এসএসসি পরীক্ষা নিয়ে মন্ত্রী বলেন, এসএসসির সিলেবাস চলতি বছরের জুনে শেষ হচ্ছে। ৭ জানুয়ারি আমরা এসএসসি পরীক্ষা শুরু করতে চাই।

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা গত ২১ এপ্রিল থেকে দেশব্যাপী শুরু হয়। এবারের পরীক্ষা চলে ২০ মে পর্যন্ত।

পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে সাধারণত ফলাফল প্রকাশ করা হয়। এবারও তার ব্যতিক্রম ঘটছে না।

এসএসসি ও সমমান পরীক্ষায় এবছর মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র, ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here