ইরানের প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেই বলেছেন, আমরা আমেরিকানদের একেবারেই বিশ্বাস করি না। এই অবিশ্বাসের পেছনে রয়েছে ঐতিহাসিক বাস্তবতা ও বিভিন্ন ঘটনা।
শনিবার (১৩ জুন) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবামাধ্যম আল জাজিরা। গত বছরের ১২ দিনের যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি এ মন্তব্য করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, মোহসেনি-এজেই সেই তিন সদস্যের অন্তর্বর্তীকালীন পরিষদের একজন ছিলেন, যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হওয়ার পর তেহরানের নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন।
তিনি দাবি করেন, চলমান যুদ্ধে ইরান শত্রুদের নেতৃত্ব ছিন্ন করতে এবং আগ্রাসীদের হাত গুঁড়িয়ে দিতে সক্ষম হয়েছে।