যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে অবশ্যই লেবাননে তাদের সমর্থিত প্রক্সি বাহিনীকে সমস্যা সৃষ্টি করা থেকে বিরত রাখতে হবে।
রোববার (২১ জুন) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তেহরানকে অবিলম্বে তাদের উচ্চ বেতনভুক্ত লেবাননের প্রক্সি বাহিনীকে সমস্যা সৃষ্টি করা থেকে থামাতে হবে।
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি তারা তা না করে, তাহলে আমরা গত সপ্তাহে যেভাবে ইরানকে আঘাত করেছি, তার চেয়েও কঠোরভাবে আঘাত করব!