ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৯

0
1
ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৯

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে, একই সময়ে ১৩৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (২২ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২১ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) এক জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) নয় জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) এক জন, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিন জন রয়েছেন।

চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচ হাজার ৩৯ জন। চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১০ জনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here