জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে

0
1
জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে

ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬৮ কিলোমিটার পশ্চিমে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প হওয়ার এক মিনিটেরও কম সময়ের মধ্যে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছে, জানিয়েছে যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) ।

স্থানীয় সময় বুধবার বিকালের ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে বহু ভবন ধসে পড়েছে আর মৃতের সংখ্যা অনেক বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে, খবর রয়টার্সের।

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেস এক টেলিভিশন ভাষণে জরুরি অবস্থা জারি করেছেন। তিনি জানিয়েছেন, এ পর্যন্ত অন্তত ৩২ জনের মৃত্যুর ও আরও ৭০০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত হওয়ায় কারাকাসের মাইকেটিয়া সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে।

ইউএসজিএসের ধারণা মৃত্যুর সংখ্যা ১০ হাজার থেকে এক লাখের মধ্যে হতে পারে। যুক্তরাষ্ট্রের এই ভূতাত্ত্বিক সংস্থাটি বলেছে, প্রচুর হতাহত আর মারাত্মক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই দুর্যোগটি সম্ভবত ব্যাপক।

বিজ্ঞানীরাও ভেনেজুয়েলাজুড়ে সম্ভাব্য ব্যাপক হতাহত ও ধ্বংসযজ্ঞের বিষয়ে সতর্ক করেছেন।

ভেনেজুয়েলার কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো পরিসংখ্যা দেয়নি। কিন্তু স্থানীয় কর্মকর্তারা ও প্রত্যক্ষদর্শীরা বহু ভবন ধসে পড়েছে বলে খবর দিয়েছেন। উদ্ধারকাজ শুরু হওয়ার মধ্যে বাড়তে থাকা হতাহতের খবর পাওয়া যাচ্ছে। কারাকাসেও বহু ভবন ধসে পড়েছে।

ইউএসজিএস জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি কারাকাস থেকে ১৬৮ কিলোমিটার পশ্চিমে মরোন এলাকায় উৎপত্তি হওয়ার পর দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তিও একই এলাকায়। মূল ভূমিকম্প দুটির পর থেকে কারাকাস ও অন্যান্য স্থানে প্রায় দুই ডজন পরাঘাত অনুভূত হয়েছে।

বিশেষ দিবস উপলক্ষ্যে ছুটির দিন থাকায় ভূমিকম্পের সময় অনেক মানুষ বাড়িতে ছিলেন। তাদের একজন আস্ত্রিদ রামিরেস (৪১) বলেন, এটি যখন শুরু হল আমরা শুনলাম লোকজন চিৎকার করছে। সবাই সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করেছিল।

কারাকাসের বাসিন্দারা দুলতে থাকা ভবনগুলো থেকে দ্রুত নিচে নেমে আসেন। করাকাসের আরেক বাসিন্দা কোরো মার্তিনেস (৫৬) বলেন, অনেক কিছু পড়ার বিকট আওয়াজ আসছিল। বাড়িতে বিভিন্ন জিনিস পড়ছিল, ফ্রিজে রাখা জগগুলো পড়ছিল। আগে কখনো এ ধরনের কোনো কিছুর অভিজ্ঞতা হয়নি আমার।

৮০ বছর বয়সী মারিয়া রোমেরো জানান, তাকে বাড়ি থেকে বের হয়ে আসছে পুলিশ সাহায্য করেছে। তিনি বলেন, এই ভূমিকম্পটি ভয়ানক ছিল। এমনকী ১৯৬৭ সালেরটির চেয়েও বেশি ভয়ঙ্কর ছিল।

১৯৬৭ সালে কারাকাসে একটি বড় ধরনের ভূমিকম্প হয়েছিল। এতে রাজধানীর অভিজাত এলাকার কয়েক ভবন ধসে অন্তত ২৪০ জনের মৃত্যু হয়েছিল।

ভূতাত্ত্বিক ক্যারিবীয় প্লেট ও দক্ষিণ আমেরিকা প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় ভেনেজুয়েলা ভূ-কম্পনগতভাবে একটি সক্রিয় এলাকায় আছে।

কিন্তু কিসের ভিত্তিতে এই অনুমান করেছে ইউএসজিএস— সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সংস্থাটির সদস্য এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ ভাশান রাইটস জানান, প্রম্প অ্যাসেসমেন্ট অব গ্লোবাল আর্থকোয়েক রেসপন্স বা পেজার নামে একটি অগ্রসর ও উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এ তথ্য জানতে পেরেছেন তারা।

সাংবাদিকদের তিনি বলেন, পেজার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভূমিকম্পের মাত্রা, গভীরতা, অবস্থান, জনসংখ্যার ঘনত্ব, অতীতের ভূমিকম্পের রেকর্ড এবং ভবন নির্মাণের ধরন প্রভৃতি সম্পর্কিত সমস্ত জ্ঞাত তথ্য নিয়ে ও বিশ্লেষণ করে একটি পূর্বাভাস দেওয়া যায় যে কী ঘটতে পারে। অনেক সময়ই পেজারের পূর্বাভাস প্রকৃত মৃতের সংখ্যার বেশ কাছাকাছি থাকে।

ইউএসজিএসের বিবৃতিতে আরও বলা হয়েছে, ভূমিকম্পে প্রচুরসংখ্যক হতাহত এবং ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েওছে এবং এই দুর্যোগটি সম্ভবত বিস্তৃত হবে।

প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ ইতোমধ্যে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের জিওলোকেশন করা একাধিক ভিডিওতে ভেনিজুয়েলা জুড়ে ভবন ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা গেছে, যার মধ্যে রাজধানী কারাকাস এবং উপকূলীয় শহর কাতিয়া লা মারও রয়েছে। সেখানে একটি পাহাড়ের ঢালে বেশ কয়েকটি ভবন ধসে পড়তে দেখা গেছে। বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, আতঙ্কিত বাসিন্দারা তাদের প্রিয়জন ও পোষা প্রাণীসহ ভবনগুলো থেকে বেরিয়ে এসে রাস্তায় জড়ো হচ্ছেন।

সরকারি-বেসরকারি উদ্যোগে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে ভেনেজুয়েলায়। ইতোমধ্যে রাজধানী কারাকাসসহ বিভিন্ন শহর-গ্রাম থেকে ৩২ জনের মরদেহ এবং ৭ শতাধিক মানুষকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেল্লো রাষ্ট্রায়ত্ব টেলিভিশনে প্রদান করা এক বক্তব্যে বলেছেন, আমাদের অনেক ভবন, বাড়িঘর ধসে পড়েছে এবং নিরাপত্তা ও বেসামরিক সহায়তার ক্ষেত্রে আমাদের কাছে যা কিছু আছে, সেসব দিয়েই আমরা পরিস্থিতি সামাল দিচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here