কোনোভাবেই বিবাহিত ছেলের প্রেমে পড়া যাবে না: প্রভা

0
3
কোনোভাবেই বিবাহিত ছেলের প্রেমে পড়া যাবে না: প্রভা

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওবার্তায় মেয়েদের উদ্দেশে পরামর্শ দিয়ে পোস্ট দিয়েছেন প্রভা। সেই পোস্টে কোনো বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে না জড়ানোর কথা উল্লেখ করে তিনি লিখেছেন— মেয়েরা শোনো, আমার ছোট-বড় প্রত্যেককে একটা অনুরোধ করি, যত কিছুই হোক, কোনোভাবেই একটা বিবাহিত ছেলের প্রেমে পড়া যাবে না।

তিনি বলেন, যতই ছেলে বলুক— ‘বউ ভালো না, সমাজের জন্য, সন্তানের জন্য সংসার রাখতে হচ্ছে’; এদের স্ক্রিপ্ট একই। এসব শুনবে না, বিশ্বাসও করবে না। বিশ্বাস করে যদি এ রকম কোনো কিছুতে জড়িত হও, তাহলে সারাজীবন নিজেকে মাফ করতে পারবা না। সুতরাং কখনো কোনো বিবাহিত ছেলের প্রেমে পড়বে না, যতই ম্যানিপুলেট করার চেষ্টা করুক না কেন।

এর আগে তিনি নিজেও এমনই এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন বলে জানান প্রভা। সেটার উদাহরণ টেনে তিনি বলেন, তোমাকে (মেয়েদের) অনেক কথা শুনতে হবে। কিছু দিন আগে আমাকেও শুনতে হয়েছে এ রকম কথা।

অভিনেত্রী বলেন, আমার অলরেডি মুখস্থ হয়ে গেছে— এরা কী কী বলে। আমি তাকে সোজা বলে দিয়েছি— আপনার যদি ওই সংসারে এত সমস্যা থাকে, ডিভোর্সের প্রসেসিং যদি চলতেই থাকে, তাহলে সেটা আগে শেষ করে আসেন। তারপর ভেবে দেখব, আমরা একে অন্যের জন্য মানানসই কিনা।

তিনি বলেন, এখন সেই লোক বলে বেড়ায়, আমি নাকি সাইকো! আই অ্যাম হ্যাপি টু বি আ সাইকো। আই অ্যাম গ্ল্যাড, ওই সংসারে ঢুকিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here