শেরপুরে ভারতীয় শাড়ী ও শার্টের কাপড় জব্দ

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে সাংবাদিকদের এসব তথ্য জানান হলদিগ্রাম বিজিবি ক্যাম্প।

0
90
ফাইল ছবি

শেরপুরের ঝিনাইগাতীতে মজুত করে রাখা ভারতীয় শাড়ী ও বিপুল পরিমাণ শার্টের কাপড় জব্দ করেছে বিজিবি। উপজেলার নলকুড়া ইউনিয়নের ধারাপানী এলাকা থেকে এসব জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার আতিয়ার রহমানের নেতৃত্বে ছয় সদস্যের একটি দল ধারাপানী এলাকার আক্তারের বাড়ি এলাকায় অভিযান চালায়। এসময় মজুত রাখা ভারতীয় ২শ পিস শাড়ী ও ৭৮টি বান্ডিলে মোট ৯ হাজার ৩৬০ গজ শার্টের কাপড় জব্দ করা হয়। তবে, এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি বিজিবি।

হলদিগ্রাম বিজিবির নায়েব সুবেদার আতিয়ার রহমান বলেন, জব্দকৃত পণ্যসমূহ কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া সীমান্তে চোরাচালানরোধে বিজিবি নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here