ডোবা থেকে বাক প্রতিবন্ধী ভ্যানচালকের মরদেহ উদ্ধার

0
180

নড়াইলের কালিয়া উপজেলায় নিখোঁজের এক সপ্তাহ পর শওকত লস্কার নামে এক বাক প্রতিবন্ধী ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১ ডিসেম্বর) সকালে উপজেলার ছালামাবাদ ইউনিয়নের বলাডাঙ্গা এলাকায় ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শওকত লস্কার লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের আমজেদ লস্কারের ছেলে।

পরিবারের সূত্রে জানা গেছে, শওকত লস্কার বাক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ২৪ নভেম্বর সন্ধ্যা ৭টায় নড়াগাতি থানার বড়দিয়া বাজার থেকে অটোভ্যানসহ নিখোঁজ হন তিনি। খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে ২৫ নভেম্বর তার বড় ভাই লাভলু লস্কার নড়াগাতি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

কালিয়া থানার ওসি মো. রাশিদুল ইসলাম জানান, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কাজ চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here