বিসিএসের ভাইভাতে কমলো ১০০ নম্বর, আবেদন ফি কমে ৩৫০

0
158

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন ফি এবং মৌখিক পরীক্ষার নম্বর কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসি সচিবালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। একই সঙ্গে আবেদন ফি ৭০০ টাকার পরিবর্তে ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকার পরিবর্তে ৫০ টাকা করা হয়েছে। লিখিত পরীক্ষার গুরুত্ব আরও বাড়াতে মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে সর্বমোট নম্বর ১১০০ থেকে ১০০০ করা হয়েছে।

এই পরিবর্তন বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট বিধিমালা সংশোধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কমিশন সিদ্ধান্ত নিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here